দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আংশিক ফল প্রকাশের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বেশ ভালো অবস্থানে’ রয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর প্রতি তার সমর্থন বড় প্রভাব ফেলেছে বলেও দাবি করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া মন্তব্যে ট্রাম্প বলেন, তিনি শুনেছেন, তার সমর্থন নেতানিয়াহুর জন্য বড় পার্থক্য তৈরি করেছে। নেতানিয়াহুকে ‘বিবি’ নামে উল্লেখ করেন তিনি।
গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলে সরকার গঠনের প্রচেষ্টায় তিনি যুক্ত হবেন কি না, সে বিষয়ে এখনো ভাবেননি বলে জানিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তিনি বিবেচনা করে দেখবেন।
সূত্র: আল-জাজিরা
/অ